1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

নতুন চল্লিশের পর আরও ১০ এসপিকে বদলি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৪৪ Time View

বাংলাদেশ পুলিশের ৪০ জন কর্মকর্তাকে দেশের ৪০ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর আরও ১০ জনকে বদলির আদেশ দেওয়া হয়েছে। এ ১০ জন বিভিন্ন জেলার এসপি পদে কর্মরত ছিলেন। তাদের জেলার দায়িত্ব থেকে সরিয়ে নতুন দপ্তরের দায়িত্বে দেওয়া হয়েছে।

আজ বুধবার (৩ আগস্ট) রাষ্ট্রপতির পক্ষে ১০ এসপিদের এই আদেশটিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

সেই ১০ জেলা হচ্ছে- মাগুরা, শেরপুর, বরগুনা, সাতক্ষীরা, ঝালকাঠি, বান্দরবান, পঞ্চগড়, খাগড়াছড়ি, চুয়াডাঙ্গা, মুন্সীগঞ্জ।

এর আগে বুধবার সকালে পৃথক এক প্রজ্ঞাপনে ৪০ জেলায় নতুন এসপি দেওয়া হয়। সেই ৪০ জেলা হচ্ছে পাবনা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, শরীয়তপুর, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, দিনাজপুর, রাঙামাটি, লালমনিরহাট, নওগাঁ, কক্সবাজার, নেত্রকোনা, বরিশাল, কুমিল্লা, গাজীপুর, পটুয়াখালী, মুন্সীগঞ্জ, শেরপুর, জয়পুরহাট, ফেনী, ঢাকা, বান্দরবান, বরগুলা, ফরিদপুর, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ, মাদারীপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, মাগুরা, ঝালকাঠি, নীলফামারী, নাটোর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ