1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সম্মিলিত সিদ্ধান্তের পর পদ্মাসেতুর বিষয়ে জানাবেন অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১২
  • ১৫১ Time View

পদ্মাসেতু প্রকল্পে অর্থায়নকারী প্রতিষ্ঠান বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপানি সংস্থা জাইকার সঙ্গে আলোচনা করে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়ার পর এ বিষয়ে সর্বশেষ অবস্থা সংবাদ মাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রণালয়ে ফেরার পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, “বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার সম্মিলিত মতামতের পাশাপাশি আমাদেরও নিজস্ব একটা মত রয়েছে।”

সোনালী ব্যাংক ও হলমার্কের অর্থকেলেঙ্কারী প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “আমি যেটা বলবো সেটা তথ্যভিত্তিক হবে, পত্রিকার রিপোর্টভিত্তিক নয়।”

তবে এ বিষয়ে ঠিক কবে নাগাদ গণমাধ্যমে কথা বলবেন সুনির্দিষ্ট করে না জানালেও মন্ত্রী বলেছেন, “সম্ভবত কালও বলতে পারি, কিংবা দেশের বাইরে যাওয়ার আগে বলবো।”

উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে চীন যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ