1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিচারকদের সততা-নিষ্ঠা নিয়ে দায়িত্ব পালন করতে হবে: রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৪৯ Time View

দেশের মানুষের দ্রুত বিচার নিশ্চিতে বিচারকদের আরও সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) চেয়ারম্যান এবং প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন-২০২১ জমা দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রপতি বিচারকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে সময়োপযোগী প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি হামিদ জুডিশিয়াল সার্ভিস কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং কমিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় প্রয়োজনীয় সহায়তারও আশ্বাস দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে প্রতিনিধিদল কমিশনের সার্বিক কার্যক্রমের পাশাপাশি দাখিলকৃত প্রতিবেদনের সারমর্ম রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রতিনিধিদলে আরও ছিলেন- বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং জেলা ও দায়রা জজ এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়া।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ