1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

হলমার্ক এমডি তানভীরকে সোনালী ব্যাংকের চিঠি মঙ্গলবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১২
  • ১৪৮ Time View

ভুয়া এলসির মাধ্যমে অবৈধভাবে হলমার্ক গ্রুপের হাতিয়ে নেওয়া অর্থ ফেরত চেয়ে মঙ্গলবার হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর ‍মাহমুদকে চিঠি দেবে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।

চিঠির মাধ্যমে আগামী ১৫ দিনের মধ্যে তুলে নেওয়া ২ হাজার ৬শ ৬৮ কোটি ৪৮ লাখ টাকার ৫০ শতাংশ পরিশোধ করতে বলা হবে।

সোমবার সোনালী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার এ ব্যাপারে সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে অর্থ আদায়ের এই প্রক্রিয়া চূড়ান্ত করে তানভীর মাহমুদকে চিঠি দেওয়া হবে।

সূত্র মতে, বাকি ৫০ শতাংশ হলমার্ক গ্রুপের জামানত থেকে শর্ত সাপেক্ষে সমন্বয় করা হবে।

জানতে চাইলে পর্ষদের সদস্য কাশেম হুমায়ুন জানান, “বিভিন্ন পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় খবর বেরিয়েছে দুদকে তানভীর মাহমুদ বলেছেন, সোনালী ব্যাংক থেকে তুলে নেওয়া অর্থের ২০ গুণ সম্পত্তি তার রয়েছে।”

বিষয়টি আমরা আমলে নিয়েছি। সেই মোতাবেক তানভীর মাহমুদকে মঙ্গলবার চিঠি দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ