1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে মাগুরায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজধানীতে ৩ দিনব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো উদ্বোধন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু ইডিসিএলের এমডি সামাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক ঢাকা মহানগর আদালতের পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো: ঝালকাঠি ২ আসনের বিএনপি প্রার্থী ইলেন ভূট্টো ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ বিএনপি নারীর সম্মান, অধিকার ও ক্ষমতায়নে বিশ্বাসী : সেলিমা রহমান প্রথম গ্র্যামি পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ দালাই লামার নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

বিএনপির মুখে বিদ্যুতের সমালোচনা মানায় না: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৪৩ Time View

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যেভাবে বিএনপি হারিকেন নিয়ে মিছিল করছে তাতে মনে হচ্ছে তাদের প্রতীক বদলে গেছে। বিএনপির মুখে বিদ্যুতের কথা মানায় না। তাদের আমলে মানুষ অন্ধকারে ছিল। এখন তারা বিদ্যুৎ নিয়ে বড় বড় কথা বলেন।

শনিবার (৩০ জুলাই) দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা চাই সব দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করছি গতবারের মতো বিএনপি এবারও নির্বাচনে অংশ নেবে।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি সব সময় নির্বাচন এড়িয়ে চলে। কারণ জনগণ সব সময় তাদের প্রত্যাখ্যান করেছে। সে কারণে নির্বাচনভীতি পেয়ে বসেছে বিএনপিকে। ২০১৮ সালে বিএনপি সব দলের সঙ্গে ঐক্য করে নির্বাচনে অংশ নিয়ে মাত্র পাঁচ আসন পায়। এতে প্রমাণিত হয় তাদের জনপ্রিয়তা কতটুকু। এজন্য বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়।

তথ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালে যেমন নির্বাচনী ট্রেন থেমে থাকেনি এবারও থামবে না। কে আসল না আসল এটা দেখার বিষয় নয়। যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জলঢাকা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নেতা হোসনে আরা লুৎফা, সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ