1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

রণবীর-শ্রদ্ধার শুটিং সেটে আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৭৯ Time View

বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের শুটিং সেটের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ভারতের মুম্বাইয়ের অন্ধেরির বাজার এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই দাউদাউ করে আবাসন ও বাণিজ্যিক ভবনগুলোতেও ছড়িয়ে পড়ে আগুন।

ঘটনাস্থলেই খুব কাছেই ছিল পরিচালক লভ রঞ্জনের নতুন ছবির সেট। রণবীর ও শ্রদ্ধা। আগুনের লেলিহান শিখা পৌঁছে যায় পাশে রাজশ্রী প্রযোজনা সংস্থার সেটেও। সেখানেও তখন শুটিং করছিলেন সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওল।

হইচই পড়ে যায় রাজশ্রীর সেটে। রাজবীর তখন শটের মাঝপথে। এ ছবি দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে ধর্মেন্দ্রর নাতির। এরপর আপদকালীন ব্যবস্থা নেন নির্মাতারা। শুটিং বন্ধ করে কলাকুশলীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

তবে ঘটনায় কেউ হতাহত হননি। সেটগুলোতেও বড়সড় ক্ষতি হয়নি, জানিয়েছেন প্রযোজনা সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ