1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

মা হচ্ছেন বিপাশা বসু!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৫৬ Time View

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল মা হতে চলেছেন বিপাশা বসু। পাপারাৎজিদের কড়া নজর ছিল বাঙালি এ অভিনেত্রীর ওপরে। তবে, মুখ খুলতে চাননি কেউ। বিপাশা-ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে পরিবারে নতুন সদস্য আসার অপেক্ষায় দিন গুনছেন তারা।

বি-টাউনের চর্চিত বিবাহিত জুটি বিপাশা বসু আর করণ সিং গ্রোভার। ২০১৫ সালে ভূষণ পাটেলের ভূতের সিনেমা ‘অ্যালোন’-এর সেটে দেখা হয় তাদের। এরপর ২০১৬ সালে পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন তারা। এবার শোনা যাচ্ছে মা হতে যাচ্ছেন বিপাশা বসু। শিগগির অনুষ্ঠানিকভাবে এ সুসংবাদ জানাবেন তারা

কয়েকদিন আগে নিজেদের ষষ্ঠ বিবাহবার্ষিকী উদযাপন করেছেন এ দম্পতি। এবার এ সুসংবাদ। চলতি বছর ভালোবাসা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ভালোবাসা জানিয়ে পোস্ট করেছিলেন বিপাশা। সেখানে তিনি লিখেছিলেন, ‘ও হল ভালোবাসা। ওর সঙ্গে দেখা হওয়ার আগে প্রকৃত ভালোবাসা কী জানতাম না। ও আমাকে হাসায়। ভালোবাসা আপনাকে খুশি রাখে। ভালোবাসা আপনাকে সংযত রাখে। ভালোবাসাই শক্তি, এটাই অনুপ্রেরণা। প্রেম আপনাকে রক্ষা করে, শ্রদ্ধা করে। ভালোবাসার মানুষ আপনাকে গর্ব করতে শেখায়। ভালোবাসা কাউকে বিচার করা নয়, এই ভালোবাসা দ্যুতি ছড়ায়। আপনার মনের প্রতিটি ইমোশনের খেয়াল রাখে ভালোবাসা। ভালোবাসা হল তোমার বেস্ট ফ্রেন্ড। শক্ত কাজ কেমন অচিরেই সহজ করে দেয় ভালোবাসা। এ লেখাটা এমনভাবেই চালিয়ে যেতে পারি, থামবো না। আশা রাখছি, সবাই নিজেদের প্রকৃত ভালোবাসা খুঁজে পাক। সবাইকে আর আমার ভালোবাসাকে প্রেম দিবসের শুভেচ্ছা।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ