1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

আলিয়ার সঙ্গে কাজ করার জন্য খুনও করতে পারি: জাহ্নবী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৮৭ Time View

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। দুর্দান্ত অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন কোটি মানুষের হৃদয়। তার ভক্ত শুধু সাধারণের মধ্যেই সীমাবদ্ধ নয়। বলিউডে অন্য তারকাদের মনেও তার জন্য ভালোবাসার কমতি নেই। অন্যান্য অনুরাগীর মতো আলিয়াকে অসম্ভব ভালবাসেন স্টারকিড ও বলিউডের উঠতি জাহ্নবী কাপুর।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীদেবী কন্যা জানান আলিয়ার প্রতি তার ভালোবাসা আর আবেগের কথা। বলেন, ‘আলিয়ার সঙ্গে একই ছবিতে কাজ করার সুযোগ পেতে আমি মানুষ খুন করতে পারি। তাকে আমি রোজ স্টক করি।’

জাহ্নবী আরও জানান, তিনি আলিয়ার অনেক বড় ভক্ত। তার সঙ্গে একই ছবিতে কাজ করার সুযোগ খোঁজছেন। যখনই আলিয়ার কোন নতুন কাজের ঝলক প্রকাশ্যে আসে, অন্য সব ভক্তদের মতো তিনিও ঝাঁপিয়ে পড়ে মন্তব্য করেন। শুভেচ্ছা জানান।

আজই মুক্তি পাবে জাহ্নবীর অভিনীত ‘গুড লাক জেরি’ ছবিটি। অন্যদিকে আলিয়ার প্রথম প্রযোজিত ছবি ‘ডার্লিংস’ সম্প্রচারিত হবে ৫ অগস্ট। দুজনের দুই পথ কি তাহলে একই হতে চলছে? মুম্বইয়ের সংবাদ সংস্থার এমন প্রশ্নের উত্তরে উদ্বেগ প্রকাশ করেন জাহ্নবী।

অভিনেত্রী বলেন, ‘আমি খুবই আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলেছি আলিয়ার সঙ্গে। যদি সেই কথোপকথন দেখাই, তবে আমার তরফে সেগুলো চিৎকারের মতো মনে হবে। আর আলিয়ার তরফে উত্তরটা ছিল ঠিক ‘ধন্যবাদ বাবু’র মতো। আমার মনে হয় আলিয়া অসন্তুষ্ট হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ