1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের ফেরাতে বিশ্ব জনমত গঠনে আইওএম’র সহায়তা কামনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৪৯ Time View

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য বিশ্ব জনমত গঠনে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতা চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

মঙ্গলবার (২৬ জুলাই) সচিবালয়ে আইওএম’র উপ-মহাপরিচালক উগুচি ড্যানিয়েলস’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে প্রতিমন্ত্রী এ সহায়তা চান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রতিমন্ত্রী আলোচনায় মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিক রোহিঙ্গাদের তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের যত তাড়াতাড়ি তাদের দেশে ফেরানো যায় সবার জন্যই মঙ্গল।

প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে প্রায় সমসংখ্যক নারী ও পুরুষের অংশগ্রহণের জন্য এ মন্ত্রণালয় জাতিসংঘ জনসেবা পদক পেয়েছে।

আইওএম’র উপ-মহাপরিচালক বলেন, বাংলাদেশ মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দিয়ে মানবিক বিপর্যয় থেকে রক্ষা করেছে।

এসময় তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সোলার বৈদ্যুতিক ব্যবস্থা, আবর্জনা ব্যবস্থাপনা, এলপিজি গ্যাস বিতরণ, পানি ব্যবস্থাপনা, ট্রিটমেন্ট করা বাঁশের ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচনা করেন এবং এক্ষেত্রে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।

আইওএম’র উপ-মহাপরিচালক ড্রোন দিয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকার বন্যা আশ্রয়কেন্দ্রের লোকেশন চিহ্নিতকরণ এবং এ সংক্রান্ত অন্যান্য কাজে সাহায্য করতে আগ্রহ প্রকাশ করেন।

এসময় মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ