1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু অধিকার সুরক্ষা সংবিধানে অন্তর্ভূক্ত করেছিলেন বঙ্গবন্ধু : স্পিকার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৪২ Time View

শিশু অধিকার সুরক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে শিশুদের সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করেছিলেন। বঙ্গবন্ধু ১৯৭৪ সালে শিশু আইন প্রণয়নের মাধ্যমে শিশুর কল্যাণ ও সুরক্ষার উদ্যোগ নিয়েছিলেন।

আজ রবিবার রাজধানীর হোটেল রেডিসন ব্লু’তে ওয়ার্ল্ড ভিশন এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর (অপারেশন্স এন্ড প্রোগ্রাম কোয়ালিটি) চন্দন জেড গোমেজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশনের সাউথ এশিয়া প্যাসিফিক অফিসের রিজিওনাল লিডার চেরিয়্যান থমাস এবং ইউএস অ্যাম্বাসি অব বাংলাদেশের ডেপুটি চীফ অব মিশন হেলেন লাফেভ।

স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট।

অনুষ্ঠানে স্পিকার বলেন, শিশুরা আজকের এবং ভবিষ্যতের লিডার। শিশুদের সার্বিক সুরক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। এই কাজে সরকারের পাশাপাশি বেসরকারি বিশেষ করে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এসডিজি অর্জনে সম্মিলিত পদক্ষেপ জরুরী বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে স্পিকারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় স্পিকার বাংলাদেশের জনগণকে সামগ্রিকভাবে সহায়তা, বিশেষ করে শিশুদের এবং দূর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে কাজ করায় ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানান।

শুরুতে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে স্পিকার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও ওয়ার্ল্ড ভিশনের পতাকা উত্তোলন, মোমবাতি প্রজ্জ্বলন ও বেলুন উড্ডয়নের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ