1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাছ চাষে স্বাবলম্বী হওয়া যায়: সমাজকল্যাণ মন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৪৮ Time View

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, মাছ কেবল আমিষের জোগান দেয় তা নয়, মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বীও হওয়া যায়।

রোববার (২৪ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উপলক্ষে উপজেলা মৎস্য অফিস কালীগঞ্জ, লালমনিরহাট কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা পূরণের লক্ষ্যে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব-কর্তব্য পালন করতে হবে। মৎস্য সপ্তাহ- ২০২২ পালনের মাধ্যমে মাছ চাষ সম্পর্কে মানুষজন অবহিত হবেন।

এ সময় দেশের ১৭ কোটি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার জন্য সকলকে আহ্বান জানান তিনি। বৈজ্ঞানিকভাবে মাছ চাষে মানুষকে উৎসাহিত করতে মৎস্য অধিদপ্তরের কর্মচারীদের মাঠ পর্যায়ে নিবিড়ভাবে কাজ করারও আহ্বান জানান নুরুজ্জামান।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রীর পক্ষে আবদুল মান্নান উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ