1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ফিরেছেন ২৩ হাজার ৫২৬ হাজি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৫০ Time View

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ২৩ হাজার ৫২৬ জন হাজি। সর্বমোট ৬৪টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেন তারা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৯টি; সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩০টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি।

শনিবার (২৩ জুলাই) দিবাগত রাত ২টায় হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

বুলেটিনে বলা হয়েছে, বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সরকারি ব্যবস্থাপনায় আগত শেষ পর্যায়ের হজ গাইডদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় হজ পরবর্তী ও হাজিদের মদিনা মুভমেন্টের বিভিন্ন করণীয় বিষয়সমূহ নিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।

এরআগে পবিত্র হজ অনুষ্ঠিত হয় ৮ জুলাই। এ বছর বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। বাংলাদেশ থেকে মোট ১৬৫টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৭টি। এসব ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী পরিবহন করেছে পতাকাবাহী এয়ারলাইনটি।

এছাড়াও সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী। আর ফ্লাইনাস পরিবহন করেছে ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ৫ জুন, শেষ হয় ৫ জুলাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ