1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত আর্থিক খাতের ‘নাজুক’ দশা উত্তরণে দুই বছরের ‘কুশন’ চায় সরকার: অর্থমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে : শিক্ষামন্ত্রী দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী রাশেদ প্রধানের পিএস জনি গ্রেফতার আমরা হজযাত্রীদের খাদেম, তাদের সেবা করা আমাদের দায়িত্ব : ধর্মমন্ত্রী ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হবে ২০২৯ সালে টানা দ্বিতীয় সপ্তাহে মার্কিন ডলারের পতন

আরও এক বছর মিলানেই থাকছেন ইব্রাহিমোভিচ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৪৫ Time View

ইতালিয়ান চ্যাম্পিয়ন এসি মিলানের সঙ্গে আরো এক বছরের চুক্তি নবায়ন করেছেন অভিজ্ঞ স্ট্রাইকার জøাটান ইব্রাহিমোভিচ। এর মাধ্যমে আরো অন্তত এক বছর ইতালিতে খেলার নিশ্চিত হলো সুইডিশ এই ফরোয়ার্ডের।

এক বিবৃবিতে মিলান জানিয়েছে, ‘২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত জøাটান ইব্রাহিমোভিচের সাথে চুক্তি নবায়ন করতে পেরে এসি মিলান অত্যন্ত আনন্দিত। সুইডিশ এই ফরোয়ার্ড তার নির্ধারিত ১১ নম্বর জার্সি পড়েই মাঠে নামবেন।’

আগামী অক্টোবরে ৪১ বছরে পা রাখতে যাওয়া ইব্রা যে চুক্তিতে স্বাক্ষর করেছেন তাতে তার নির্দিষ্ট বেতনের পরিমান দাঁড়িয়েছে ১ মিলিয়ন ইউরো। এর সাথে পারফরমেন্স বোনাস মিলিয়ে চুক্তির পরিমান খুব একটা কম নয়।

মে মাসে কাম হাঁটুর গুরুতর লিগামেন্ট ইনজুরির অস্ত্রোপচারের কারণে অন্তত আগামী বছরের শুরুর আগে মাঠে নামতে পারছেন না ইব্রাহিমোভিচ। ইন্টার মিলান, পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরোয়ার্ড ইনজুরির পর বলেছিলেন গত ছয়মাস হাঁটুর ব্যাথার কারনে তিনি রাতে ঘুমাতে পারেননি। কিন্তু তারপরও ১১ বছরের মধ্যে এসি মিলানকে প্রথমবারের মত সিরি-এ শিরোপা উপহার দেবার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সেটা পূরণ করার জন্যই তিনি মাঠে নেমেছেন।

এর আগে গত বছর বাম হাঁটুর অস্ত্রোপচারের কারনে ইউরো ২০২০’এ সুইডেনের হয়ে মাঠে নামতে পারেননি। এরপর পেশীর সমস্যার কারনে মিলানে হয়ে পড়েছিলেন অনিয়মিত। ২০২০ সালের জানুয়ারিতে আট বছর পর আবারো মিলানে ফিরেছিলেন ইব্রাহিমোভিচ। তার আগমনের পর থেকে স্টিফানো পিওলির দল ইতালিয়ান লিগে শীর্ষস্থানে ফিরে আসতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ