1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

পদ্মাসেতুর ঋণচুক্তির মেয়াদ ৩ সপ্তাহ বাড়াল জাইকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১২
  • ১২০ Time View

পদ্মাসেতুর অর্থায়নে চুক্তির মেয়াদ তিন সপ্তাহ বাড়াল জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই মেয়াদ বৃদ্ধির বিষয়টি সরকারকে জানায় সংস্থাটি। পদ্মাসেতুর অর্থায়নে প্রতিশ্রুত অপর সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)র পক্ষ থেকে চুক্তিতে উপনীত হওয়ার মেয়াদ এক মাস বাড়ানোর একদিন পর জাইকা এ কথা জানালো।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে জাইকা।

এদিকে বিষয়টি চূড়ান্তভাবে জানানোর পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জাইকা ও এডিবি’র পক্ষ থেকে সময় পাওয়ার পর সরকার এখন বিশ্বব্যাংকের মনোভাব পরিবর্তন করতে যথেষ্ট সময় পারে।

মিন্টোরোডে নিজ বাসভবনের সামনে শুক্রবার সাংবাদিকদের কাছে তিনি বলেন, পদ্মাসেতুর অর্থায়নের ব্যাপারে আমি বরাবরই আশাবাদী ছিলাম, এখনো রয়েছি।

শুক্রবার ৩১ আগস্টই ছিলো জাইকা ও এডিবির সঙ্গে ঋণসহায়তা গ্রহণে চুক্তি সম্পাদনের শেষ দিন।

তবে তার আগের দিনই এডিবি ও জাইকার পক্ষ থেকে চুক্তির জন্য বেঁধে দেওয়া সময়সীমা বাড়ানোর কথা বলা হয়। এডিবি বৃহস্পতিবারই জানিয়ে দেয়, পদ্মাসেতু হবেই।

৬.১৫ কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত পদ্মাসেতু নির্মাণে এডিবি ৬১৫ মিলিয়ন ডলার ও জাইকা ৪০০ মিলিয়ন ডলার ঋণসহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ