1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে মাগুরায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজধানীতে ৩ দিনব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো উদ্বোধন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু ইডিসিএলের এমডি সামাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক ঢাকা মহানগর আদালতের পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো: ঝালকাঠি ২ আসনের বিএনপি প্রার্থী ইলেন ভূট্টো ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ বিএনপি নারীর সম্মান, অধিকার ও ক্ষমতায়নে বিশ্বাসী : সেলিমা রহমান প্রথম গ্র্যামি পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ দালাই লামার নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

‌‌‘দেশের সমস্যা নিজেরাই সমাধান করতে পারি, বিদেশিরা নয়’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৪০ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘বিদেশিদের কাছে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করা মোটেও কাম্য নয়। দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে যে কোনো সমস্যা আমরা নিজেরাই বসে সমাধান করতে পারি। আর যদি তা না পারি, তবে কোনো বিদেশি এসে তা সমাধান করতে পারবে না। বিদেশিদের কাছে ধরনা দেওয়া রাজনৈতিক দৈনতার বহিঃপ্রকাশ।’

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে আহত, প্রয়াত ও অসুস্থ সাংবাদিকদের প্রধানমন্ত্রীর চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সূত্র বলছে, পৃথক বৈঠকগুলোতে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, দেশের মানবাধিকার পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরেছে বিএনপি।

হানিফ বলেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে- তাতে সব দল অংশ নেবে। নির্বাচন কমিশন স্বচ্ছভাবে গঠন করা হয়েছে সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে।

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে প্রতিদিন নির্বাচন নিয়ে কথা বলার অর্থ হচ্ছে যে- তারা রাজনৈতিক কোনো ইস্যু না পেয়ে রাজনীতির মাঠে টিকে থাকার জন্য ইস্যু বানিয়ে কথাবার্তা বলে।

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ