1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থা ইউরোপের মতো উন্নত: তাজুল ইসলাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৪৮ Time View

বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থা ইউরোপের অনেক দেশের মতোই উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ জুলাই) নিজ দপ্তরে ঢাকায় নবনিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গ সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে রাজনৈতিক কোনো বিষয়ে আলাপ হয়েছে কিনা জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, বুধবার (১৩ জুলাই) বিএনপির সঙ্গে কি মিটিং করেছে আমি জানি না। আমার এখানে আলোচনাতে এইটুকু কথা বলেছেন— এ মুহূর্তে বাংলাদেশকে আমস্টারডামের চেয়ে অনিরাপদ মনে করা যায় না।

বিচার বহির্ভূত হত্যার বিষয়ে তিনি বলেন, আমস্টারডামে একজন টেরোরিস্ট একব্যক্তিকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করেছিল। পুলিশ তাকে তাৎক্ষণিক গুলি করে মেরেছে। আমি বলেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার আগ পর্যন্ত বাংলাদেশে অনেক টেরোরিজম ছিল, আইনগত অনেক ত্রুটি ছিল। এসব কারণ হয়তো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ রকম পরিস্থিতি কখনো কখনো মোকাবিলা করেছে। এখন তো দেশের সেই অবস্থা নেই। আমাদের দেশ তো এখন ইউরোপের অনেক দেশের মতোই নিরাপত্তা অনেকটা উন্নত হয়েছে। এ বিষয়ে তারা সন্তোষ প্রকাশ করেছে।

জাতীয় নির্বাচন নিয়ে কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে তো তার কোনো কিছু বলার কথা না। কারণ জাতীয় নির্বাচন আমাদের দেশের নির্বাচন। আমরা হয়তো কোন কোন ব্যাপারে তার সঙ্গে শেয়ার করতে পারি। কিন্তু ভোট নিয়ে বাইরের কেউ কথা বলুবে এটা আমার নিজের অপছন্দের। সারা বিশ্বের নির্বাচন নিয়ে বিতর্ক আছে, আমাদের দেশেও নির্বাচন নিয়ে বিতর্ক আছে।

বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি সংলাপ করে নালিশ দিচ্ছেন, আপনি এ বিষয়টিকে কীভাবে দেখছেন— জানতে চাইলে তিনি বলেন, জিয়াউর রহমানের হাত ধরে একটি রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে বিএনপি। জিয়াউর রহমান সামরিক শাসক হিসেবে এ দলের আত্মপ্রকাশ করেছেন। আর আওয়ামী লীগ দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে। যারা দেশটা চেয়েছে তাদের কাছে তো দেশটা গুরুত্বপূর্ণ। আর যারা চায়নি তাদের কাছে দেশের যেকোনো কিছু হলে তো অসুবিধা নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ