1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

আগামী নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে : হানিফ

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ৫০ Time View

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। রোববার (১০ জুলাই) সকালে কুষ্টিয়া প্রধান ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে এখনও কোনো সংকট তৈরি হয়নি। এখনও অনেক সময় আছে। আগামী বছর যখন নির্বাচনী হাওয়া উঠবে তখন সব দলই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবে। আশা করছি, সবাই নির্বাচনে অংশ নেবেন।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ঈদুল আজহার ত্যাগের মহিমায় দেশ আরও এগিয়ে যাবে।

কুষ্টিয়ার ছয়টি উপজেলার ১৩০টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ এতে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ