1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

মহাসড়কের পাশে পশুর হাটের পরিসর যাতে বেড়ে না যায় : কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৫২ Time View

ঈদযাত্রায় যানজট এড়াতে মহাসড়কের পাশে যেসব কোরবানির পশুর হাট রয়েছে সেগুলোর পরিসর যেন কোনোভাবেই না বাড়ে সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক নজরদারির আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (৮ জুলাই) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ আহ্বান জানান।

তিনি বলেন, সরকারি ছুটি কম থাকায় এবারের ঈদের একই সময় লাখ লাখ মানুষ গ্রামে যাচ্ছে। পাশাপাশি পদ্মা সেতু চালু হওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহু মানুষ এবার গ্রামে যাওয়ার অভিযাত্রায় সামিল হয়েছে।

এ অবস্থায় তাদের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সাবধানতার সঙ্গে গাড়ি চালাতে চালকদের প্রতি আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, জীবনের প্রতি মায়া রেখে, জীবনের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে মহাসড়কে নিয়ম মেনে যাতায়াত করতে হবে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে সবাইকে নিরাপদে থাকতে হবে।

জরুরি এবং রপ্তানি পণ্য ছাড়া ট্রাক-কাভার্ডভ্যান নির্দিষ্ট সময়ের জন্য চালনা বন্ধ রাখার কথাও জানান মন্ত্রী।

স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, এবারের ঈদ যাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ। তাই সামান্য উদাসীনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

পরিবহনে, ঈদের ছুটিতে ও ফিরতি যাত্রায় মাস্ক পরিধান এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার ওপর গুরুত্বারোপ করেন ওবায়দুল কাদের।

সামান্য অবহেলা পুরো পরিবারের অপরিমেয় ক্ষতির কারণ হতে পারে উল্লেখ করে তিনি বলেন, তাই সবাইকে মাস্ক পরিধানসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

মন্ত্রী বলেন, কোরবানির পশুবাহী গাড়ি ধীরে চলায় এবং পথিমধ্যে নষ্ট হওয়ায় কোথাও স্বল্প সময়ের জন্য যানজট, ধীরগতি হচ্ছে। এজন্য তড়িৎ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে গাড়ির চাকা সচল রাখার চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ