1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত আর্থিক খাতের ‘নাজুক’ দশা উত্তরণে দুই বছরের ‘কুশন’ চায় সরকার: অর্থমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে : শিক্ষামন্ত্রী দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী রাশেদ প্রধানের পিএস জনি গ্রেফতার আমরা হজযাত্রীদের খাদেম, তাদের সেবা করা আমাদের দায়িত্ব : ধর্মমন্ত্রী ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হবে ২০২৯ সালে টানা দ্বিতীয় সপ্তাহে মার্কিন ডলারের পতন

সংক্ষিপ্ত হলো টাইগারদের জিম্বাবুয়ে সফর

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৪৯ Time View

আগেই জানা ওয়েষ্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে একদমই বিশ্রাম মিলবে না টাইগার ক্রিকেটারদের। দেশে ফিরে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে উড়াল দিতে হবে জিম্বাবুয়ের উদ্দেশ্যে।

তবে ভেতরের খবর, শুরুর আগেই সংক্ষিপ্ত হলো টাইগারদের জিম্বাবুয়ে সফর। প্রথমে কথা ছিল টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন সিরিজেই অংশ নেবে টিম বাংলাদেশ। পরে টেস্ট বাদ দিয়ে হলো ৫ ম্যাচের ওয়ানডে আর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

কিন্তু শেষ পর্যন্ত সেটাও বহাল থাকলো না। বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর হলো আরও সংক্ষিপ্ত। নির্ভরযোগ্য সূত্রের খবর, ওয়ানডে কমে গেল দুটি। এখন সমান তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

বিসিবি বা জিম্বাবুইয়ান ক্রিকেট বোর্ড এখনো আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা না করা হলেও কবে কোন ম্যাচ, তার দিন-তারিখও চূড়ান্ত।

আগামী ২৮ জুলাই জিম্বাবুয়ের মাটিতে প্রথম ওয়ানডে টাইগারদের। ৩০ জুলাই দ্বিতীয় ওয়ানডে এবং ১ আগস্ট হবে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১ টায়।

এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মাঠে গড়াবে ৪ আগস্ট। বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৬ ও ৮ আগস্ট। খেলা শুরু হবে, বাংলাদেশ সময় বিকেল ৪ টা ১৫ মিনিটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ