1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬, মামলা ৩৮

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৮৯ Time View

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে তিন হাজার ১১২ পিস ইয়াবা, ৬২ কেজি ৩০ গ্রাম গাঁজা ও ছয় গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

রবিবার (৩ জুলাই) ভোর ৬টা থেকে সোমবার (৪ জুলাই) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮ টি মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ