1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার মাধ্যমে আয় বাড়ায় মানুষ সাহায্য করে: পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৫৬ Time View

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বন্যায় এলাকার মানুষ যেভাবে সাহায্য করেছে, এর আগে কখনো এভাবে সাহায্য করতে দেখিনি। এখন এলাকার মানুষ সাহায্য করে বেশি। কারণ মানুষের আয় বেড়েছে। আর এ আয় শেখ হাসিনার মাধ্যমে বেড়েছে।’

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা গত ১০-১২ বছরে আওয়ামী লীগ সরকারের মাধ্যমে দেশে পরিবর্তন এনেছেন। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। মানুষের আয় বেড়েছে। রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। এ দেশে রাজাকারের দিন শেষ। কিন্তু রাজাকারের বিচার হবে। আর সকল ধর্মের লোক মিলেমিশে এক সাথে বসবাস করবে। তবে কাউকে অনাহারে থাকতে দেবে না আওয়ামী লীগ সরকার। সে যেই হোক, তাকে সহায়তা দেওয়া হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় আমাদের সরকারের মহাপরিকল্পনা রয়েছে। এর মধ্যে বন্যার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে গেছেন। সরকারের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। ধৈর্যের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

পরে পরিকল্পনামন্ত্রী রানীগঞ্জ উচ্চবিদ্যালয়ের আশ্রয়কেন্দ্র এবং কুশিয়ারা নদীতে নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ