1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মা সেতুর মাধ্যমে আমরা প্রমাণ করেছি, আমরা চাইলেই পারি: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৪৮ Time View

পদ্মা সেতু তৈরির মাধ্যমে আমরা প্রমাণ করেছি, আমরা চাইলেই পারি। বিদেশিরা অনেক সময় নিজেদের স্বার্থে ফন্দি ফিকির করেন। তারা নিষেধাজ্ঞা দেন। এজন্য তাদের কথায় কখনও লাফানো উচিত নয়।

আজ মঙ্গলবার (২৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পদ্মা সেতু উদ্বোধন পরবর্তী এক আলোচনা সভায় এ সব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ওই সময় কোনো কোনো বিদেশি সংস্থার লোকজন পদ্মা সেতু আদৌও হবে কিনা সন্দেহ প্রকাশ করেছিলেন। আর তাদের কথায় দেশের কিছু লোকও লাফালাফি করেছিলেন। কিন্তু এখন আমরা প্রমাণ করেছি, আমরা চাইলেই পারি।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু বাংলাদেশের গৌরব, আমাদের আত্মপরিচয়, আত্মবিশ্বাস। এই সেতু তৈরির সময় মিথ্যা অপবাদ দিয়ে হেয় করার চেষ্টা করা হয়েছিল। শেষে প্রমাণ হলো প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই সঠিক। শুধু তাই নয়, এই সেতু করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সেই কথা আবারও প্রমাণিত হয়েছে- ‘আমাদের কেউ দাবায়ে রাখতে পারবা না’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ