1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৪৭ Time View

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৮ জন। এর মধ্যে একজন মারা গেছেন।

সোমবার (২৭ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১১৪ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০৫ জন।

এ ছাড়া ঢাকার বাইরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। অধিদপ্তরের তথ্য মতে, বর্তমানে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যায়, এ বছরের জানুয়ারি মাসে ১২৬ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরপর তিন মাসে সারা দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল মাত্র ৬৩ জন। তবে গত মাসে সারা দেশে ১৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। চলতি মাস জুনের ১ তারিখ থেকে সোমবার (২৭ জুন) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১৭ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময় ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তবে ঢাকার দুই সিটি করপোরেশনে যথেষ্ট পরিমানে ডেঙ্গুর কীটনাশক মজুত রয়েছে বলেও দুই সিটি করপোরেশন সূত্র জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ