1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online প্লাস্টিক বর্জ্যও যে চিড়িয়াখানার প্রবেশ টিকিট এইচএসসিতে ৬ বোর্ডে ইংরেজিতে কমেছে পাসের হার

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৬৫ Time View

সর্বশেষ ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছিলেন এই ডানহাতি পেসার। ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে আবার জাতীয় দলে ফেরার প্রহর গুনছিলেন এই পেসার অলরাউন্ডার।

তবে ওয়েস্ট ইন্ডিজে উড়াল দেওয়ার আগের দিন পুরোনো চোট আবার ফিরে আসায় অপেক্ষার প্রহর বাড়ল সাইফউদ্দিনের। বোলিংয়ের সময় পিঠের সেই পুরোনো ব্যথা আবার ফিরে এসেছে এই পেসারের। আর তাই বিসিবির মেডিকেল টিম সাইফউদ্দিনকে উইন্ডিজ সিরিজের জন্য আনফিট ঘোষণা করেছে। ফলে উইন্ডিজে আর উড়াল দেওয়া হচ্ছে না এই পেসারের।

বিসিবির এক বিশ্বস্ত সূত্রে জানা যায়, গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাইফউদ্দিনের ফিটনেস পরীক্ষা নেওয়া হয়। রাতে সাইফউদ্দিনের পিঠের চোটের বিষয়টি টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের জানিয়ে দেওয়া হয়েছে। এই পেসার অলরাউন্ডারের জায়গায় নতুন কাউকে অন্তর্ভুক্তির বিষয়টি এখনো জানায়নি বিসিবি।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ছিটকে যাওয়ার পর চলতি বছর ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে ইনজুরি কাটিয়ে ফেরেন সাইফউদ্দিন। এবারের ডিপিএলে আবাহনীর হয়ে ১৪ ম্যাচে ২২ উইকেটের পাশাপাশি ২৭০ রান করেন এই ক্রিকেটার। এই পারফরম্যান্সের জন্য উইন্ডিজ সফরে রঙিন পোশাকের সিরিজের দলে জায়গা পান সাইফউদ্দিন। তবে জাতীয় দলে ফেরার অপেক্ষার প্রহর আরও বাড়ছে এই ক্রিকেটারের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ