1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘যার যা আছে, তাই নিয়ে বন্যার্তদের পাশে ঝাঁপিয়ে পড়েছেন আ’লীগ নেতাকর্মীরা’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৪৬ Time View

বন্যাকবলিত এলাকার মানুষের সহায়তায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মন্ত্রী বলেন, ‘সিলেটে বন্যাকবলিত এলাকার মানুষের সাহায্যে যার যা আছে, তাই নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধিসহ আমাদের নেতাকর্মীরা সবাই মিলে কাজ করে যাচ্ছেন।’

আজ মঙ্গলবার (২১ জুন) বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এরআগে প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, সিলেটের প্রধান নদীগুলো ড্রেজিং করা দরকার। প্রতিবছর পলি পড়ার কারণে নদীর ধারণক্ষমতা কমেছে। এটি বন্যার অন্যতম কারণও বটে। আরেকটি বিষয় হচ্ছে, উজানে অর্থাৎ চেরাপুঞ্জি ও মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাতের কারণে ঢলের পানি দ্রুত চলে এসেছে। মানুষ বুঝতেও পারেনি। সকালে ঘুম থেকে উঠে দেখেছেন, বাড়িতে পানি।

তথ্যমন্ত্রী বলেন, ‘সিলেটে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সিলেটের মেয়রও বক্তব্য রেখেছেন। সেখানে প্রধানমন্ত্রী তাকে বললেন, আপনাদের দলের কাছ থেকে জনগণ কী পেয়েছে একটু বলেন। তিনি কিছু বলতে পারলেন না। কারণ বিএনপির পক্ষ থেকে কিছুই করা হয় নি। সিলেটে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা ঢাকাতে বসে বসে লম্বা লম্বা বক্তৃতা দেয়, বাক বাকুম করে।’

তিনি বলেন, ‘আরেকটা বিষয়ে আমি কথা বলতে চাই। কিছু সাংবাদিক নামধারী আছেন, যারা ঢাকায় বসে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন। করোনার সময়ও এটি করতে দেখেছি। যখন পদ্মা সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়, নির্মাণকাজ শুরু হয়, তখনো অপপ্রচার করেছেন তারা। আসলে তারা তথাকথিত সাংবাদিক। এখনো তারা এ কাজটি করছেন। এ বিষয়ে সিলেটের জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন।’

মন্ত্রী বলেন, ‘যারা এসব করছেন, তাদের বিরুদ্ধে মূলধারার গণমাধ্যম যেমন আগেও সোচ্চার ছিল, এখনো যেন সোচ্চার থাকে। ঢাকাতে বসে বসে ঠিকমতো খবর না নিয়ে নানান স্টোরি বানানো হচ্ছে। আবার কেউ কেউ সিলেটে বসেও নানান ধরনের অপপ্রচার চালাচ্ছেন। এ ধরনের কাজ করা উচিত না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ