1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে কঠোর নিরাপত্তা : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৪৮ Time View

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে সেতুসহ পার্শ্ববর্তী এলাকাগুলোয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার (২০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গমনাগমন ও অবস্থানকালে নিশ্ছিদ্র নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানস্থল এবং পার্শ্ববর্তী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা নিশ্চিতকরণে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয়ের মাধ্যমে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ