1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

বিশ্বসেরা ১০ সিনেমার তালিকার শীর্ষে থ্রি আর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৭৯ Time View

চলতি বছরের বিশ্বসেরা ১০ সিনেমার তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ভারতের দক্ষিণী সিনেমা থ্রি আর। মার্কিন একটি পত্রিকার সমীক্ষায় হলিউডের সাড়া জাগানো সিনেমাগুলোকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে থ্রি আর।

সিনেমাটি দু’জন তেলেগু স্বাধীনতা সংগ্রামী রাজু এবং ভিমের গল্প নিয়ে নির্মিত। প্রায় ৪০০ কোটি রুপি খরচ করে সিনেমাটি নির্মাণ করেছিলেন এস এস রাজা মৌলি। সিনেমায় দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর এবং রামচরণের জুটি মুক্তির আগেই ভারতজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। দক্ষিণী দুই তারকা ছাড়াও এতে অভিনয় করেছেন বলিউড তারকা অজয় দেবগণ ও আলিয়া ভাট।

ভারতীয় গণমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী, সিনেমাটির হিন্দি ভার্সনের অগ্রিম টিকিটের বুকিং ছাড়িয়েছিল আট কোটি রুপি। কোনো কোনো শহরে এ সিনেমার একটি টিকিটের দাম ছিল ২ হাজার ১০০ রুপি। থ্রি আর মুক্তি পাওয়ার পর মুখ থুবড়ে পড়েছিল বলিউডের বেশ কিছু ছবির ব্যবসা।

মার্কিন পত্রিকার সমীক্ষা অনুযায়ী, থ্রি আরের পরে বিশ্বসেরা ১০টি সিনেমার তালিকায় রয়েছে- দ্য ব্যাটম্যান (The Batman), দ্য ফলআউট (The Fall Out), এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স (Everything, Everywhere All at Once), চা চা রিয়েল স্মুথ ( Cha Cha Real Smooth), দ্য নর্থম্যান (The Northman), কিমি (Kimi), মাস্টার (Master), টার্নিং রেড (Turning Red)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ