1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ সমালোচনা নয়, উৎসাহ দিন : নেইমার ‘কুরআন শুধু সুর করে পড়ার জন্য নয়’ গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেয়ার কারণ জানাল বিরোধী জোট অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী ৫ স্থানীয় নির্বাচনে খরচ কত, জানালেন প্রতিমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী

‘মানসম্মত বিদ্যুৎ সরবরাহে প্রযুক্তির সন্বিবেশন বাড়ানো অব্যাহত থাকবে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৪৮ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, মান সম্মত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে প্রযুক্তির সন্বিবেশন বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে। বিদ্যুৎ উৎপাদনে নানারকম জ্বালানি ব্যবহৃত হচ্ছে। এর জন্য ফ্রিকোয়েন্সি উঠা নামা করতে পারে। মানসম্মত বিদ্যুতের জন্য গ্রীড স্ট্যাবিলিটি ও ফ্রিকোয়েন্সি স্ট্যাবিলিটি রাখা অপরিহার্য।

প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার Frequency Variation নিয়ন্ত্রণে Free Governor Mode of Operation (FGMO) শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদনের সাথে সংশ্লিষ্টদের নিয়ে ক্ষুদ্র পরিসরে এসব কর্মশালা বা সেমিনার করতে পারলে ভালো ফল পাওয়া যেতে পারে। আগামী দিনে পারমানবিক বিদ্যুৎ আসবে, নবায়ণযোগ্য জ্বালানির অংশ উত্তরোত্তর বাড়ছে। গ্রীডের ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন নিয়ন্ত্রণ করা অপরিহার্য। এসময় তেলের মূল্যের বৈশ্বিক অবস্থা, বিদ্যুৎ ও জ্বালানির কানেক্টিভিটি, গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি ইত্যাদি বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর সাবেক সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল ইসলাম ও ইরানের আমিরকবির প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মেহেদি কারারি ।

বিপিএমআই-এর রেক্টর মুঃ মোহসিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মোঃ হাবিবুর রহমান ও বিপিএমআই-এর সদস্য মোঃ গোলাম রাব্বানী বক্তব্য রাখেন। এ সময় পিডিবির চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইনসহ সঞ্চালন, বিতরণ ও উৎপাদন খাতের কোম্পানিসমূহের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ