1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘কুরআন শুধু সুর করে পড়ার জন্য নয়’ গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেয়ার কারণ জানাল বিরোধী জোট অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী ৫ স্থানীয় নির্বাচনে খরচ কত, জানালেন প্রতিমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

রেলওয়েতে ২৩ হাজার শূন্য পদ : রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৫৪ Time View

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, বর্তমানে রেলওয়েতে শূন্য পদের সংখ্যা ২২ হাজার ৭০৪টি। আজ সোমবার (১৩ জুন) জাতীয় সংসদের অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে আওয়ামী লীগের মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের লিখিত উত্তরে রেলমন্ত্রী এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

রেলমন্ত্রী বলেন, রেলওয়েতে মোট শূন্য পদের সংখ্যা ২২ হাজার ৭০৪টি।
এর মধ্যে প্রথম শ্রেণির ২০১টি, দ্বিতীয় শ্রেণির এক হাজার ৬০১টি, তৃতীয় শ্রেণির আট হাজার ৫৭৫টি ও চতুর্থ শ্রেণির ১২ হাজার ৩২৭টি। এসব শূন্য পদের মধ্যে প্রথম শ্রেণির ১৪টি ও দ্বিতীয় শ্রেণির ৫৫৪টি পদের চাহিদা ইতোমধ্যে পিএসসিতে পাঠানো হয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির সাত হাজার ৩৫১টি পদের ছাড়পত্র পাওয়া গেছে। এর মধ্যে তৃতীয় শ্রেণির ৪৪১টি ও চতুর্থ শ্রেণির দুই হাজার ৮১২টিসহ তিন হাজার ২৫৩টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১৭ জুন এএলএম গ্রেড-২ ও গার্ড গ্রেড-২ পদের নিয়োগ পরীক্ষা হবে।

আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের এক প্রশ্নের উত্তরে নূরুল ইসলাম সুজন বলেন, রেলওয়েতে অব্যবহৃত/পতিত জমির পরিমাণ দশ হাজার ৮৪৩ দশমিক ১৫ হেক্টর। এ পতিত জমিগুলো ফেন্সিংয়ের আওতায় এনে দখলে রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রেলওয়ের পতিত জমি এবং আবাসিক এলাকায় খালি জায়গা কিছুটা অবৈধ দখলে রয়েছে, যা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হচ্ছে। প্রতিমাসেই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ