1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

মাদক সেবনের অভিযোগে শ্রদ্ধা কাপুরের ভাই আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৪০ Time View

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুরকে আটক করেছে ভারতের বেঙ্গালুরুর পুলিশ। রবিবার (১২ জুন) রাতে বেঙ্গালুরুর একটি বিলাসবহুল হোটেলে অভিযান চালানো হলে মাদক সেবনের অভিযোগে তাকে আটক করা হয়।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বেঙ্গালুরু সিটির পূর্ব বিভাগের ডিসিপি ড. ভীমশঙ্কর এস. গুলেদ বলেন, ‘আটককৃতরা মাদক গ্রহণ করেছেন কি না, তা জানার জন্য পরীক্ষা করানো হয়েছিল। তাতে সিদ্ধান্তের রিপোর্ট পজিটিভ এসেছে; তাকে এখন উলসুর থানা হেফাজতে রাখা হয়েছে।’

তবে ছেলের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন বরেণ্য অভিনেতা শক্তি কাপুর। তার ভাষায়, ‘আমি শুধু একটি কথাই বলতে চাই, এটি সম্ভব নয়।’

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার বেঙ্গালুরুতে যাওয়ার উদ্দেশ্যে মুম্বাই থেকে রওনা হন সিদ্ধান্ত আর গতকাল রাতেই ঘটনাটি ঘটেছে। কাপুর পরিবার সঠিক জানেই না সিদ্ধান্ত বেঙ্গালুরুর কোন হোটেলে উঠেছিলেন। বেঙ্গালুরু পুলিশ নিশ্চিত করেছে—সিদ্ধান্তসহ মোট ৬ জনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে।

বাবা-বোনের মতো সিদ্ধান্তও পেশা হিসেবে বেছে নিয়েছেন অভিনয়কে। দর্শক তাকে দেখেছেন ‘ভৌকাল’ ওয়েব সিরিজে। এ ছাড়াও ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ‘আগলি’, ‘হাসিনা পার্কার’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। ক্যামেরার পেছনেও কাজ করেন সিদ্ধান্ত। ‘ভাগম ভাগ’, ‘ভুল ভুলাইয়া’সহ বেশ কটি সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সিদ্ধান্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ