1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘কুরআন শুধু সুর করে পড়ার জন্য নয়’ গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেয়ার কারণ জানাল বিরোধী জোট অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী ৫ স্থানীয় নির্বাচনে খরচ কত, জানালেন প্রতিমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

সীতাকুণ্ডে বিস্ফোরণ: মৃত্যুর মিছিলে আরও একজন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৫২ Time View

সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মো. নুরুল কাদের (২২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি বিএম ডিপোতে মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী।

আজ রোববার (১২ জুন) দুপুরে ১টা ৫৭ মিনিটে চট্টগ্রাম নগরীর পার্ক ভিউ বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। এ নিয়ে সীতাকুণ্ডের বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে।

পার্ক ভিউ হাসপাতালের জিএম তালুকদার জিয়াউর রহমান শরীফ জানান, ঘটনার পর থেকেই নুরুল কাদের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়। রোববার দুপুরে আইসিইউতে তিনি মারা যান।

গত শনিবার (৪ জুন) রাত ৮টার দিকে বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুনের সূত্রপাত হয়। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

রাত পৌনে ১১টায় এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। পরে ৭২ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ ৪৮ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন চার শতাধিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ