1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

আজ ঢাবির ‌‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৪৭ Time View

আজ শুক্রবার (১০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। এই ইউনিটে ১ হাজার ৮৫০টি আসনের বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৭২৬ জন আবেদন করেছেন। সেই হিসেবে এবার প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবেন অন্তত ৬৩ জন শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মোট ৮টি বিভাগীয় শহরের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ক ইউনিটে মোট ৫টি অনুষদ এবং ৫টি ইনস্টিটিউটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫টি অনুষদ হচ্ছে বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি অনুষদ। ৫টি ইনস্টিটিউট হচ্ছে স্ট্যাটিসটিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সেস, ইনফরমেশন টেকনোলজি, লেদার ইঞ্জিনিয়ারিং এবং এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবি উপাচার্য অধ্যাপক এম আখতারুজ্জামান পরীক্ষার সময় সকাল ১১টা ১৫ মিনিটে কার্জন হল পরিদর্শন করবেন। আগামী ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ১৭ জুন চারুকলার অধীনে চ ইউনিটের (সাধারণ জ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ