1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

তদন্তে গাফিলতি পাওয়া গেলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৪৭ Time View

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ যদি জড়িত থাকে, সে যে দলেরই হোক না কেন তদন্ত সাপেক্ষে গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ মঙ্গলবার (৭ জুন) দুপুরে রাজধানীর ফুলবাড়ীয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহত ফায়ার ফাইটার মো. শাকিল তরফদারের জানাজা শেষে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দুটি উচ্চপর্যায়ের অতন্ত দল দুর্ঘটনাস্থলে কাজ করছে। তদন্তের ফল প্রকাশ না পাওয়া পর্যন্ত কার গাফিলতি কিংবা নাশকতা বা উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা কি না তা বলতে পারছি না। কিছু একটা ঘটেছে, তা না হলে এত প্রাণ যায় না, এটাও আমি বিশ্বাস করি।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা যে অকুতোভয় সৈনিক, তারা সবসময় এটার প্রমাণ দিয়েছে। এফআর টাওয়ারসহ বিভিন্ন সময় আপনারা দেখেছেন। এখানেও তারা সেই সাহসিকতার পরিচয় দিয়েছেন। এক মুহূর্ত তারা দেরি করেননি, ছুটে গিয়েছেন। তারা যথাযথ প্রচেষ্টাই নিয়েছিলেন। দুর্ভাগ্য এতে তাদের ৯ জন নিহত হয়েছেন, তিনজনের মৃতদেহ শনাক্ত হয়নি। সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে গুরুতর আহত হয়ে ১৫ জন চিকিৎসা নিচ্ছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রভাবশালীদের হাত থাকলে সেক্ষেত্রে নমনীয় হবেন কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, আপনারা দেখেছেন, প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিয়েছেন? উনি সংসদ সদস্যদেরও ছাড়েন না। কাজেই বার্তাটা স্পষ্ট, যদি কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, যদি কারও গাফিলতি দেখা যায়, যদি কেউ কোনোভাবে নাশকতা করে থাকে, তার শাস্তি তাকে পেতেই হবে। তারপর আমরা সেটি নির্ধারণ করব।

ফায়ার সার্ভিসের সক্ষমতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ঘণ্টা বাজানো ফায়ার সার্ভিস থেকে আধুনিক ফায়ার সার্ভিস নিয়ে আসছি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনার সঙ্গে সঙ্গেই উপস্থিত হযন। আগে আমরা দেখতাম ঘটনা শেষ হয়ে গেছে, আগুন নিভে গেছে, তখন ফায়ার সার্ভিস গিয়ে উপস্থিত হতো। পার্থক্যটা এখন এখানেই। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা ফায়ার সার্ভিসকে একটি সক্ষম বাহিনীতে পরিণত করতে পেরেছি এবং ক্রমাগতভাবে আমরা তাদের আরও সক্ষমতা বৃদ্ধি করবো। সর্বাত্মকভাবে তারা যেন অগ্নিনির্বাপণে তারা ভূমিকা রাখতে পারে।

এর আগে নিহত ফায়ার ফাইটার শাকিল তরফদারের মরদেহে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে তার জানাজায় অংশ নেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ