1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

সীতাকুণ্ডে তিন দিন পরও জ্বলছে আগুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৫২ Time View

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন তিন দিন পরও জ্বলছে। আগুন লাগা ও বিস্ফোরণের ৬০ ঘণ্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়নি।

আগুন নিয়ন্ত্রণের নেতৃত্বে থাকা চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক ফারুক হোসেন সিকদার মঙ্গলবার সকালে বলেন, ‘আমরা আগেই বলেছি আগুন নিয়ন্ত্রণে আছে কিন্তু নির্বাপিত হয়নি। এখনও ৯টি ইউনিট কাজ করছে আমাদের। এর ৭টি সরাসরি অপারেশনে আছে। এখানে প্রচুর পরিমাণ কেমিক্যাল ও দাহ্য পদার্থ থাকায় কোনোভাবেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।’

আগুন ও বিস্ফোরণে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪১ জন। আহত হয়েছেন দুই শতাধিক। আগুনে নিহতদের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিস সদস্যও রয়েছেন। রোববার রাত পর্যন্ত নিহতের সংখ্যা ৪৫ বলা হলেও সোমবার নিহতের প্রকৃত সংখ্যা ৪১ বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক এবং চট্টগ্রাম জেলা প্রশাসক।

নিহত ৪১ জনের মধ্যে ২৫ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিচয় শনাক্ত হওয়া সবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান।

মঙ্গলবার সকালে তিনি বলেন, ‘আমাদের কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে, তা হলো এখন পর্যন্ত ২৫ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের সবার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

‘এ ছাড়া হাসপাতালে সোমবার সকালে ভর্তি ছিল ১৬৩ জন। এর মধ্যে ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের মধ্যে ৬৯ জন হাসপাতাল ছেড়েছেন।’

এর আগে শনিবার রাত নয়টার দিকে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর দুই ঘণ্টা পর রাত সাড়ে এগারোটার দিকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, হাইড্রোজেন পার অক্সাইড থেকেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ