1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

সাকিব ভাই থাকতে আমার নাম কেন এলো : প্রশ্ন মিরাজের

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৬০ Time View

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

সেই পুরস্কার নিতে শুক্রবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে যান মিরাজ।

সেখানে কথা উঠে টেস্ট দলের অধিনায়কত্ব নিয়ে। মুমিনুলের সরে যাওয়ার পর বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক কে হবেন – তা নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল। জল্পনায় সাকিব আল হাসানের পর নাম উঠে এসেছিল মিরাজ ও লিটন দাসের নাম।

প্রসঙ্গটি তুললে প্রকাশ্যে বিস্ময় প্রকাশ করেন মিরাজ। তার মতে, সাকিবের মতো বড় ক্রিকেটার থাকতে কীভাবে তার নাম আসলো!

মিরাজ বলেন, ‘যেখানে সাকিব ভাই আছেন, সেখানে কীভাবে আমার নাম এলো! সাকিব ভাই একজন অভিজ্ঞ ক্রিকেটার। যদি আপনারা দলের বর্তমান অবস্থা বিবেচনা করেন, তবে সাকিব ভাই-ই সেরা।’

আঙুলের চোটের কারণে শ্রীলংকা সিরিজে খেলতে পারেননি মিরাজ। তবে চোট সেরে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন।

তাই এই মুহূর্তে জাতীয় দলের নেতৃত্ব নিয়ে ভাবছেনই না এ স্পিনার।, শুধু নিজের পারফরম্যান্সেই এখন সব মনোযোগ এই তারকা অলরাউন্ডারের।

তিনি বলেন, ‘আমরা ওয়েস্ট ইন্ডিজে আগেও খেলেছি। আমি জানি, আমাদের সামনে কত বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এবার আমরা তিন ফরম্যাটেই খেলব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ