1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বিএনপির বৃহত্তম তামাশা : কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৭২ Time View

বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বৃহত্তম তামাশা করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (২ জুন) সকালে রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি জনগণের কাছে যাওয়ার কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না। তারা এখন সময় ক্ষেপণের জন্য নিজ বলয়ে সংলাপ করছে। বিএনপির নেতায় নেতায় সংলাপ জনগণ এর আগেও দেখেছে। কিন্তু জনগণ পর্বতের মুষিক প্রসব ছাড়া আর কিছুই দেখেনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি দিন-রাত সরকারের অন্ধ সমালোচনা আর বিরামহীন মিথ্যাচার এবং বিষোদগার করে চলেছে। এখন তারা বলছেন, আমার ভাষা নাকি রাজনীতির ভাষা নয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাল্টা প্রশ্ন রেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বাক-সংযমী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমরা সব সময় রাজনৈতিক ভাষায় কথা বলি। আমাদের ভাষায় কোনো আপত্তিকর বক্তব্য আসে না। এমন শিক্ষা আওয়ামী লীগের নেতাকর্মীরা পায়নি। অন্যদিকে বিএনপি ও তাদের কর্মীরা রাস্তার ভাষায় কথা বলে।

বিএনপি নেতারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্মানের সঙ্গে উচ্চারণ করেন না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা স্লোগান দেয়, ‘৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’- এর চেয়ে অশ্রাব্য ভাষা আর কী হতে পারে! প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়,- এটা কি কখনো মেনে নেওয়া যায়? এর চেয়ে আর নোংরা ভাষা কী হতে পারে?

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, আগে নিজেরা সংযত ভাষায় কথা বলুন, তারপর আমাদের বলুন। জনগণ মনে করে, আগুন সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাট যাদের রাজনীতি, তাদের ভাষা-মাধুর্যের চেয়ে ভাষা চাতুরতাই বেশি প্রিয় হবে। এটাই স্বাভাবিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ