1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

ধানের দাম বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৪৬ Time View

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এখন ধানের দাম বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই। চলতি মৌসুমে দেশে পর্যাপ্ত ধানের উৎপাদন হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে গমের মূল্য বৃদ্ধির প্রভাবে দেশের ব্যবসায়ীরা ধান মজুদ করেছেন। তবে অবৈধ মজুদারীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অভিযান শুরু করা হয়েছে।

বুধবার রাতে নাটোরের একডালাতে প্রাণ এগ্রো লিমিটেডের কারখানা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ২০০৮ সালে বর্তমান সরকার ক্ষমতায় এসে কৃষিকে সর্বাধিক অগ্রাধিকার প্রদান করে পরিকল্পনা প্রণয়ন করে। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সারে বিপুল ভর্তুকি প্রদান, কৃষকদের প্রণোদনা প্রদান, গবেষণা ক্ষেত্রে বিনিয়োগ করে উন্নত বীজ উদ্ভাবন, কৃষকদের জন্যে সার ও বীজ সহজলভ্য করা, কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি পদক্ষেপ গ্রহন করা হয়। এসব পদক্ষেপের সুফল হিসেবে ৭ কোটি জনগোষ্ঠীর দেশে জনসংখ্যা ১৭ কোটি হলেও দেশে খাদ্য ঘাটতি নেই।

ড. রাজ্জাক আরও বলেন, সরকার কৃষিকে বাণিজ্যিকিকরণ করতে চায়। কৃষির উৎপাদন যেন কৃষকের শুধুমাত্র খাদ্য চাহিদা পূরণের সহায়ক না হয়। কৃষি যেন অর্থকরী ফসলে পরিণত হয়। কৃষি যেন তাদের জীবন ও জীবিকার উৎস হিসেবে কাজ করে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর-২ (নাটোর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান প্রমুখ।

প্রাণ এগ্রো লিমিটেড কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের উৎপাদন ও অগ্রগতি, কর্মসংস্থান, রফতানি ইত্যাদি বিষয়ে প্রাতিষ্ঠানিক তথ্য কৃষিমন্ত্রীকে অবহিত করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ