1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে : প্রধান তথ্য কমিশনার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ৪৭ Time View

প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ বলেছেন, তথ্যের অধিকার হল বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, বিবেকের স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ। যেটা আমাদের সংবিধানে রয়েছে। যে কোনো অধিকার জনগণের সেটা বাস্তবায়নে প্রি কন্ডেশন হল তথ্য অধিকার। খালি মুখে মুখে জনগণ সকল ক্ষমতার উৎস, আমরা সব জনগণের স্তরে আছি এ কথা বললে চলবে না। প্রতিটি জায়গাই থেকে জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। দুর্নীতি যাতে না হয় সে জন্য স্বচ্ছ থাকতে হবে।

গতকাল মঙ্গলবার (৩১ মে) দুপুরে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে, জেলা প্রশাসন ও তথ্য অফিসের অয়োজনে, তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান তথ্য কমিশনার বলেন, প্রতিটা অফিসকে বলছি আপনারা জনগণের তথ্য চাওয়ার অপেক্ষায় থাকবে না। আপনার প্রতিটি কাজের তথ্য নিজ ইচ্ছায় জনগণের কাছে দিয়ে দিবেন। যেমন কি কি কাজ এবার করা হবে এবং অন্য গুলো কোন পর্যায় আছে। সব কাজের তথ্য জনগণকে দিয়ে দিবেন। জনগণ তথ্য জানা দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ, দুর্নীতি রোধ করার জন্য গুরুত্বপূর্ণ, জনগণকে ক্ষমাতায়ন করা জন্য গুরুত্বপূর্ণ। পুর্ণাঙ্গ এসডিজিতে যেতে হলে কাউকে কোন অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন তথ্য সচিব জি, এম, আব্দুল কাদের, তথ্য কমিশনের পরিচালক জে আর শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও পৌর মেয়র মো. রমজান আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লবসহ সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ