1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ সিরিজে অনিশ্চিত রক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৭৩ Time View

হলিউডের তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’। যেখানে অভিনয় করেছিলে জনি ডেপ। ভক্তদের কাছে যিনি ক্যাপটেন জ্যাক স্পেরো নামেই বেশ সমাদৃত। ডেপের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ
এই পাইরেটস সিরিজে। ভক্তরা তার চরিত্রটিকে বছরের পর বছর ধরে ভালোবেসে আসছে।

এবার আসতে যাচ্ছে ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’র ষষ্ঠ কিস্তি। তবে এবার ক্যাপ্টেন জ্যাকের চরিত্রে অভিনয় অনেকটাই অনিশ্চিত ডেপের।

কেননা তার বিরুদ্ধে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড নারী নির্যাতনের অভিযোগ এনছেন। মামলাও হয়েছে। যা এখনো আদালতের বিচারের অপেক্ষায়। এসব কারণে তাকে ‘পাইরেটস’ ফ্র্যাঞ্চাইজি থেকে সরিয়ে দেয়া হয়েছে।

এরপর থেকেই গুঞ্জন শোনা যায় জনি ডেপের পরিবর্তে ক্যাপ্টেন জ্যাক স্পেরো চরিত্রে দেখা মিলবে হলিউডের আরেক জনপ্রিয় তারকা ডোয়াইন জনসনের। দ্য রকের স্টারডম, প্রতিভা এবং ক্যারিশমা রয়েছে এই চরিত্রটি করার। তিনি টিনসেলটাউনের সবচেয়ে চাহিদাসম্পন্ন অভিনেতাদের একজন। তাই তাকেই বেছে নিয়েছে কর্তৃপক্ষ।

তবে এই বিষয়ে এখনো কোনো অফিশিয়াল ঘোষণা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পাইরেটস সিরিজে জনসনের অভিনয়ের খবরটি গুজব।

সিরিজটির প্রযোজক জেরি ব্রুকহেইমার বলেছেন, তারা দুটি চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। একটি মার্গট রবিকে মাথায় রেখে অন্যটি তাকে ছাড়া। তবে মার্গটের নাম প্রকাশ করলেও কোথাও জনসনের নাম উল্লেখ করা হয়নি।

জেরি আরও যোগ করেন, ডেপের ফ্র্যাঞ্চাইজে প্রত্যাবর্তন অনিশ্চিত। রকও নিশ্চিত নন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ