1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

সারাদেশে নিত্যপণ্যের ৮৭ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৭৯ Time View

রাজধানী ঢাকাসহ সারাদেশে অভিযান চালিয়ে ৮৭ প্রতিষ্ঠানকে আট লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৩০ মে) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এদিন অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৪৬ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৮২টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তাস্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৮৪টি প্রতিষ্ঠানকে সাত লাখ ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে তিন প্রতিষ্ঠানকে ছয় হাজার ৫০০ টাকা জরিমানা এবং তিন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসাবে এক হাজার ৬২৫ টাকা প্রদান করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধি অভিযানে সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ