1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বিও হিসাব নবায়ণ ফি নেবে না ডিএসই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১২
  • ১২৬ Time View

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার (বিও) অ্যাকাউন্ট নবায়নে যে ফি নেওয়া হয়, তা না নেওয়ার সুপারিশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ।

ইতোমধ্যে ডিএসই’র বোর্ড সভায় তাদের অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রকিবুর রহমান।

সোমবার বিকেল ৩টায় অনলাইন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি সাংবাদিকদের জানান, সাধারণ বিনিয়োগকারীদের বিও হিসাব নবায়ণ করার জন্য বার্ষিক যে ফি নেওয়া হয়, তা এখন থেকে আর নেওয়া হবে না। ডিএসই’র বোর্ড সভা ইতোমধ্যে তাদের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তথ্য ভাণ্ডার সিডিবিএলকে জানিয়ে দিয়েছে। তাদের এ প্রস্তাবে সিডিবিএলও তাদের অংশ না নেওয়ার বিষয়ে মৌখিকভাবে সম্মত হয়েছে।

তিনি আরও জানান, বিও অ্যাকাউন্ট নবায়ন ফির অংশ না নেওয়ার জন্য আমরা সরকার ও নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) অনুরোধ করবো।

উল্লেখ্য, বিও হিসাব নবায়ণের জন্য বিনিয়োগকারীদের কাছ থেকে বার্ষিক ৫০০ টাকা আদায় করা হয়। বার্ষিক ফি দিতে ব্যর্থ হলে তার হিসাব বন্ধ হয়ে যায়। এ টাকার মধ্যে সরকার পায় ২০০ টাকা, এসইসি পায় ৫০ টাকা, সিডিবিএল পায় ১৫০ টাকা এবং ডিএসই পায় ১০০ টাকা।

রকিবুর রহমান বলেন, যদি সরকার আমাদের প্রস্তাব পেয়ে রাজি হয় তবে আগামীতে বিনিয়োগকারীদের বিও হিসাব নবায়ণ করার জন্য আর ফি দিতে হবে না। আর যদি কেউ এই ফি ছাড়তে রাজি না থাকেন তবে ডিএসই’র অংশ বাদ দিয়ে ফি আদায় করা হবে। কারণ আমরা ইতোমধ্যে বোর্ড সভায় ডিএসই’র অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ