1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

মিলিটারি একাডেমির পাসিং আউট ডিনারে স্থানীয় সরকারমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৪৫ Time View

চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৮২তম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের প্রশিক্ষণ সমাপনান্তে পাসিং আউট ডিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার চট্টগ্রামের ভাটিয়ারিতে একাডেমির বঙ্গবন্ধু কমপ্লেক্সের ব্যাংকুয়েট হলে এই ডিনারের আয়োজন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। বিএমএর কমান্ড্যান্ট মেজর জেনারেল এস এম কামরুল হাসান এবং স্থানীয় সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তৃতায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য অফিসার ক্যাডেটদের প্রতি আহ্বান জানান। তাদের তিনি দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করেন।

বিএমএর কমান্ড্যান্ট তার বক্তৃতায় অফিসার ক্যাডেটদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পেশাদারিত্বের সঙ্গে নিজ নিজ কর্তব্য পালনের উপদেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ