1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

পার্বত্য অঞ্চলে বিমানবন্দর ও হাউজিং প্রকল্প চায় সংসদীয় কমিটি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৫১ Time View

পর্যটনশিল্পের বিকাশে পার্বত্য খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের যেকোনো উপযুক্ত স্থানে ছোট পরিসরে একটি বিমানবন্দর স্থাপন করতে চায় সংসদীয় স্থায়ী কমিটি। এ ছাড়া সেখানে হাউজিং প্রকল্প গ্রহণের কথাও বলছে তারা। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে বলা হয়, বৈঠকে কাপ্তাই লেককে মাছ চাষের জন্য অধিক উপযোগী করে গড়ে তোলা, জনগণের যাতায়াত সুবিধা এবং পর্যটনশিল্প বিকাশের লক্ষ্যে তিন পার্বত্য জেলায় রেললাইন স্থাপনসহ পার্বত্য জেলার যেকোনো উপযুক্ত স্থানে ছোট পরিসরে একটি বিমানবন্দর নির্মাণ, তিন পার্বত্য জেলায় হাউজিং প্রকল্প গ্রহণসহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে তিন পার্বত্য জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়ে বাংলাদেশ রেলওয়ে একটি মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) গ্রহণ করা হয়েছে এবং গৃহীত মহাপরিকল্পনার আওতায় তিন পার্বত্য জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা চালুর পরিকল্পনা সরকারের রয়েছে বলে কমিটিকে জানানো হয়।

তিন পার্বত্য জেলার যেসব জমি ব্যক্তি পর্যায়ে বনায়ন করার জন্য লিজ দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত বনায়ন করা হয়নি, সেই জমির বর্তমান অবস্থা কমিটিকে আগামী বৈঠকে জানানোর জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

তিন পার্বত্য জেলায় সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য বাসভবন/কোয়ার্টার নির্মাণ এবং পরিকল্পিত হাউজিং এর প্রকল্প গ্রহণসহ পার্বত্য জেলায় বিদ্যুতায়নের ওপর গুরুত্বারোপ করে পার্বত্য জেলাসমূহকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে সংসদীয় কমিটি।

কমিটির সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, এ বি এম ফজলে করিম চৌধুরী, কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং বাসন্তী চাকমা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ