1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

বাংলাদেশের কাছে জ্বালানি তেল বিক্রির প্রস্তাব রাশিয়ার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৩৫ Time View

বাংলাদেশের কাছে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। এই তেল কিভাবে কেনা যায় তা পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ সোমবার (২৩ মে) সকালে ঢাকায় বিদ্যুৎ ভবনে বিপিএমআই আয়োজিত বিদ্যুৎ খাতে সাইবার নিরাপত্তা সংক্রান্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

‘ভারতে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। বাংলাদেশে কমানোর পরিকল্পনা রয়েছে কি না’—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আপাতত জ্বালানি তেলের দাম সমন্বয় করার কোনো চিন্তা সরকারের নেই। ভারত যখন জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল, তখন আমরা বাড়াইনি।’

বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণের কষ্ট হয় ও জীবনমানের ওপর প্রভাব পড়ে, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না। তবে বিষয়টি বিইআরসির ওপর নির্ভর করে। বিরাজমান পরিস্থিতি বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেবে বলে আশা করছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ