1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাঙ্কিপক্স : নজরদারিতে থাকবে বিমানবন্দরের সব যাত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৪৯ Time View

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে আরেক সংক্রামক ভাইরাস মাঙ্কিপক্স। আক্রান্ত কিছু রোগীর জন্য এ ভাইরাস প্রাণঘাতীও হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার (২৩ মে) মাঙ্কিপক্স বিষয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে কথা বলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান।

তিনি বলেন, মাঙ্কিপক্স নিয়ে ঢাকাসহ দেশের সব বিমানবন্দর সতর্ক অবস্থানে রয়েছে। বাংলাদেশে আসা সব যাত্রীকে স্ক্রিনিং করা হবে।

এম. মফিদুর রহমান আরও বলেন, বাংলাদেশে আসা সব যাত্রীকে একটি হেলথ ডিক্লারেশন ফরম দেওয়া হবে। সেখানে ওই ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত কি না, তার মাঙ্কিপক্সের কোনো লক্ষণ আছে কি না এবং সে মাঙ্কিপক্স আক্রান্ত কোনো দেশে ভ্রমণ করেছে কি না— এমন তথ্য জানতে চাওয়া হবে। তারা যে উত্তর দেবেন সেটিকে ভেরিফাই করবে স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসকরা। এছাড়া মাঙ্কিপক্সে আক্রান্ত হলে যাত্রীর চেহারা ও শরীর দেখেই বোঝা যাবে। চিকিৎসকরা স্বচক্ষে যাত্রীদের পর্যবেক্ষণ করবেন। এছাড়া এয়ারলাইন্সের ক্রুদের মাঙ্কিপক্সের বিষয়ে ব্রিফ করবে বেবিচক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ