1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

আগামী অর্থছরের এডিপিতে বৈদেশিক ঋণ ৯৩ হাজার কোটি টাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৫৪ Time View

আগামী ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ৯৩ হাজার কোটি টাকা। নতুন অর্থবছরের এডিপির আকার দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৩ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে মেটানো হবে ১ লাখ ৫৩ হাজার ৬৬ কোটি টাকা। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনের ৯ হাজার ৯৩৭ কোটি ১৮ লাখ টাকার এডিপিও অনুমোদিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী ও এনইসির চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরে-বাংলা নগর এনইসি সম্মেলন কক্ষ ও সচিবালয় মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়।

২০২২-২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মোট প্রকল্প ১ হাজার ৪৩৫টি অন্তর্ভুক্ত কর হয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ২৪৪টি, কারিগরি সহায়তা প্রকল্প ১০৬টি এবং স্বায়ত্তশাসিত সংস্থা/কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ৮৫টি প্রকল্প।

খাতভিত্তিক সর্বোচ্চ বরাদ (১০টি)
পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ ৭০ হাজার ৬৯৬ কোটি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৯ হাজার ৪১২, শিক্ষায় ২৯ হাজার ৮১ কোটি, গৃহায়ণ ও কমিউনিটি সুবিধাবলী খাতে ২৪ হাজার ৪৯৭ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে ১৯ হাজার ২৭৮, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ১৬ হাজার ৪৬৫, কৃষি খাতে ১০ হাজার ১৪৪,পরিবেশ, জলবায়ু, পরিবর্তন এবং পানি সম্পদ খাতে ৯ হাজার ৮৯৫, শিল্প ও অর্থনৈতিক সেবায় ৫ হাজার ৪০৭ এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে ৪ হাজার ১৬৮ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রণালয়/বিভাগ ভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১০টি খাত
স্থানীয় সরকার বিভাগে সর্বোচ্চ ৩৫ হাজার ৮৪২ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়। এর পরে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ৩১ হাজার ২৯৬ কোটি টাকা। এছাড়া বিদ্যুৎ বিভাগে ২৪ হাজার ১৩৯ কোটি টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রায় ১৬ হাজার ১১ কোটি টাকা, স্বাস্থ্য সেবা বিভাগে প্রায় ১৫ হাজার ৮৫১ কোটি টাকা, রেলপথ মন্ত্রণালয়ে প্রায় ১৪ হাজার ১২৯ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রায় ১৪ হাজার ১ কোটি টাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রায় ১১ হাজার ৬৪২ কোটি টাকা, সেতু বিভাগে ৯ হাজার ২৯০, পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রায় ৭ হাজার ৯৩৮ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ