1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ব্যবসা-বাণিজ্য জ্ঞানীদের ক্ষেত্র হতে হবে: ফারুক খান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ আগস্ট, ২০১২
  • ১১৯ Time View

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান বলেছেন, ব্যবসা-বাণিজ্য জ্ঞানীদের ক্ষেত্র হতে হবে। তবেই ব্যবসা-বাণিজ্য দেশের উন্নয়নে লাগবে। ব্যবসার মৌলিক উদ্দেশ্য সাধিত হবে।

রোববার ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সম্মেলন কক্ষে এফবিসিসিআই সাবেক পরিচালক এম এ রউফ চৌধুরী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এম এ রউফ এর প্রশংসা করে তিনি বলেন, “এম এ রউফ চৌধুরী মেধাবী, উচ্চশিক্ষিত, আদর্শবান ব্যবসায়ী ও সমাজ সেবক ছিলেন। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স করেন।”

স্মরণসভায় পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি বলেন, “আমি রাজনীতি ও সমাজ সেবার অনুপ্রেরণা পেয়েছি এম এ রউফ চৌধুরী কাছ থেকে। তিনি নিসন্দেহে একজন সৎ মানুষ ছিলেন।”

এতে আরো বক্তব্য দেন এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, প্রথম সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সাবেক সভাপতি মাহবুবুর রহমান, সাবেক সভাপতি আনিসুল হক প্রমুখ।

মরহুম এম এ রউফ চৌধুরীর গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। তার বাবা মরহুম মোরশেদ আলী চৌধুরী ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স করেন।

তিনি চারবার এফবিসিসিআই এর পরিচালকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েসনের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি মার্ক গ্রুপ অব কোম্পানিজ-এর চেয়ারম্যান ছিলেন। এছাড়াও রহিমা ফুড কর্পোরেশন, মোসাহিদ টেক্সটাইল কর্পোরেশন ও আরপি শিপিং লিমিটেডের স্বত্বাধিকারী ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ