1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

নো ডার্লিং, আমি আসল সোনা : সোনাক্ষী

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ৭০ Time View

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। অনেক দিন ধরেই শোনা যাচ্ছে—ডুবে ডুবে জল খাচ্ছেন তিনি। কয়েক দিন আগে গুঞ্জন চাউর হয়, বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী। এর সূত্রপাত হয় সোনাক্ষীর ইনস্টাগ্রামের একটি পোস্টকে কেন্দ্র করে।

গত ৯ মে দুপুরে সোনাক্ষী তার ইনস্টাগ্রামে বেশ কটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, কোনো একজন পুরুষের হাত জড়িয়ে ধরে আছেন সোনাক্ষী; আর তার বাঁ হাতের অনামিকায় শোভা পাচ্ছে একটি আংটি। ছবির ক্যাপশনে সোনাক্ষী লিখেন, ‘এটি আমার কাছে গুরুত্বপূর্ণ একটি দিন। আমার জীবনের অন্যতম স্বপ্নের দিনটি সত্যি হয়ে ধরা দিয়েছে। আর আমি তা তোমার সঙ্গে ভাগ না করে পারছি না।’

বাগদানের গুঞ্জন উড়লেও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন সোনাক্ষী। অবশেষে বিষয়টি নিয়ে কথা বললেন এই অভিনেত্রী। বুধবার (১১ মে) সোনাক্ষী তার ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু ছবি পোস্ট করে এ সম্পর্কিত ভক্তদের প্রশ্নের উত্তর দিয়েছেন।

এক ভক্ত প্রশ্ন করেন কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? উত্তরে সোনাক্ষী লিখেন, ‘আমি।’ আপনি কি জীবন সঙ্গী খুঁজে পেয়েছেন? জবাবে সোনাক্ষী লিখেন, ‘যদি এতই সহজ হতো!’ আরেক ভক্ত প্রশ্ন করেন তা হলে কি আপনি হীরার কোনো ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছেন? সোনাক্ষীর সোজা জবাব, ‘নো ডার্লিং, আমি আসল সোনা।’

‘নোটবুক’খ্যাত অভিনেতা জহির ইকবালের সঙ্গে সোনাক্ষীর প্রেমের গুঞ্জন অনেক দিন ধরেই উড়ছে। গত বছর জহির ইকবালকে জন্মদিনের শুভেচ্ছা জানান সোনাক্ষী। এরপর থেকেই এই জুটির সম্পর্ক নিয়ে বলিপাড়ায় কানাঘুষা শুরু হয়। অনেকেই ধারণা করছেন, প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা। যদিও এ জুটির দাবি, ‘তারা খুব ভালো বন্ধু।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ