1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

চলে গেলেন বলিউডের প্রবীণ অভিনেতা এ কে হাঙ্গাল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ আগস্ট, ২০১২
  • ১১৮ Time View

ভারতীয় হিন্দি সিনেমার গ্র্যান্ড ওল্ডম্যান হিসেবে পরিচিত প্রবীণ অভিনেতা এ কে হাঙ্গাল চলে গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত ১৩ আগস্ট তিনি বাড়িতে পড়ে গিয়ে আহত হওয়ার পর ১৬ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

মুম্বাইয়ের সান্তুক্রুজের একটি হাসপাতালে রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তার পারিবারিক সূত্রে জানানো হয়েছে, এদিন দুপুরে মুম্বইয়ের পবন হংস শ্মশানে তার  শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রয়াত অভিনেতার ছেলে বিজয় হাঙ্গ‍াল জানিয়েছেন, বাড়িতে বাথরুম যাওয়ার সময় বাবা পড়ে গিয়ে গুরুতর চোট পান। চিকিৎসকরা জানিয়েছিলেন `হিপ ফ্র্যাকচার` হয়েছে তার। ডাক্তারি পরীক্ষার পর তার অন্যান্য জটিলতাও ধরা পড়ে। তাই কোনোরকম অস্ত্রোপচারের ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা।

৪০ বছরের চলচ্চিত্র জীবনে শোলে, নিমক হারাম, আইনা, বাওর্চিসহ আড়াইশোরও বেশি ছায়াছবিতে অভিনয় করেছেন তিনি। মধুবালা নামে ছোটপর্দায় একটি ধারাবাহিকেও সম্প্রতি অভিনয় করেছেন হাঙ্গাল। অভিনয় জগতে বিশেষ অবদানের জন্য পেয়েছেন পদ্মভূষণ উপাধি। তার প্রয়াণে গভীর শূন্যতা সৃষ্টি হল চলচ্চিত্র জগতে।

আইপিটিএ-এর সক্রিয় কর্মী ছিলেন এ কে হাঙ্গাল।

১৯৬৭ থেকে একের পর এক সিনেমায় বহু বিখ্যাত নায়ক-নায়িকাদের বাবা, দাদুর চরিত্রে অভিনয় করেছেন তিনি ৷কিন্তু দুবছর আগে শোলে সিনেমার ‘রহিম চাচাকে অর্থকষ্টের মুখোমুখি হতে হয়েছিল। খাদ্য ও ওযুধের সংস্থান করার মতো অর্থও তার ছিল না। অবশেষে চলচ্চিত্র জগতের শুভানুধ্যায়ীদের সহযোগিতায় তার অর্থকষ্ট লাঘব হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ