1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ডা. নিতাই হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ আগস্ট, ২০১২
  • ৮১ Time View

বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক স্বাচিপ ও বিএমএ নেতা ডা. নারায়ণ চন্দ্র দত্ত (নিতাই) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে মহানগর ডিবি পুলিশ। এরইমধ্যে তারা ঘটনার সঙ্গে জড়িত ৪জনকে গ্রেফতার করেছে।

এরা হলো- মাসুদ পেয়াদা (২৮), সাইদুল (৪০), পিচ্চি কামাল (৩০) ও ফয়সাল (২৮)। মহাখালীর সাততল‍া বস্তি, করাইল বস্তি ও আমতলী এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, খুনের পর গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান চালায়। সেই অভিযানে এই চারজনকে গ্রেফতার করা হয়েছে। আমতলী থেকে গ্রেফতারকৃত পিচ্চি কামাল ডা. নিতাই চন্দ্রকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে।

ডিএমপি মিডিয়া সেন্টারের ডিসি মাসুদুর রহমানও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেল সাড়ে ৪টায় মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

প্রসঙ্গত, বুধবার গভীর রাতে নিজ বাসায় দুর্বৃত্তদের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক স্বাচিপ এবং বিএমএ নেতা ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে তার পরিবার।

বুধবার নিহত ডাক্তারের স্ত্রী লাকি দত্ত সাংবাদিকদের নিকট অভিযোগ করেন, হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ নিয়ে সম্প্রতি তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল তার প্রতিপক্ষ গ্রুপ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ